মধুখালীতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধুখালী উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় রেলগেটস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সাড়ে দশটায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি। পরে একটি র্যালী ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ,
সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, প্রচার সম্পাদাক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটি এম মাসউদ, শ্রমবিষয়ক সম্পদক মো. নজরুল ইসলাম পাঁচু, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনযামুল হক অনিকসহ প্রমুখ। উক্ত অনুষ্টানে মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম এর অঙ্গসংগঠন , উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।