১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ-২০২২

কামারখালী প্রতিনিধিঃ
প্রায় ২বছর স্কুল বন্ধ থাকার পর এ বছর-২০২২ইং সাল স্কুল খোলা হয়। স্কুল বন্ধ থাকার পর ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার গতিশীল বাড়ানোর জন্য পূর্বের নিয়ম অনুযায়ী ৬ষ্ট থেকে ১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীর অর্ধ বার্ষিক পরীক্ষা অনুষ্টিত হয়। এই পরীক্ষার প্রকাশ করার জন্য কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল অভিভাবক কমিটির পরামর্শ ক্রমে সকল অভিভাবকের উপস্থিতিতে বৃহস্পতিবার বেলা ১১টায় অধর্ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্যেশে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন মধুখালী উপজেলা ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন।

এ ছাড়া আরো গুরুত্বপূর্ন কথাবাত্রা বলেন অত্রস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সামসুল হক, অভিভাবক সদস্য মোঃ মাহফুজুর রহমান জাফর প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক সদস্য শেখ জামিনুর রহমান শাহিন, মোঃ সিরাজুল ইসলাম লাব্বু চৌধুরী, হারুন-অর-রশিদ মোল্যা হারুন, মোঃ জাহিদুল ইসলাম, মোস্তফা মুন্সী, মোঃ হানিফ মন্ডল, শিক্ষক মন্ডলী সহ ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ প্রমুখ।

পরিশেষে স্কুলের প্রধান শিক্ষক ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মোহাম্মাদ বশীর উদ্দিন বলেন দেশের মানুষ করোনা আক্রান্ত হওয়ার কারনে স্কুল ২বছর বন্ধ ছিল যার কারনে স্কুল খোলার পর বিগত ৬মাস পর আমরা আমাদের ছাত্র-ছাত্রীর অর্ধবার্ষিক পরীক্ষা নিয়েছিলাম তাতে কি ফলাফল হয়। তারই লক্ষে আমরা এই ৬মাস পরীক্ষা নিলাম এবং সকল অভিভাবকের উপস্থিতি প্রকাশ করাতে আমি সহ অভিভাবক এবং শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা কর্মচারী দের সু-স্বাগতম জানাই। অনুষ্টান পরিচালনায় ছিলেন সিনিয়র সহকারী প্রধান শিক্ষক দুলাল কুমার মিত্র সহ অন্যান্য শিক্ষকমন্ডলী প্রমুখ।