আড়পাড়া ইউপির নব-নির্বাচিত প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্যা’র দায়িত্বভার গ্রহন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নব নির্বাচিত প্যালেন চেয়ারাম্যান আঃ রউফ মোল্যা রবিবার আনুষ্ঠানিক ভাবে আড়পাড়া ইউনিয়নের দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় প্রাক্তন চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা এর পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর নির্দেশক্রমে প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্যা এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন প্রাক্তন চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা । অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত প্যালেন চেয়ারম্যান, সদস্যগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, গত ২৭শে জুলাই ২০২২ আড়পাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সাজ্জাদ বিপুল ভোটে বিজয়ী হোন । এরপর গত ২৫শে আগস্ট ২০২২ শপথ গ্রহনের পর ১৮ই সেপ্টেম্বর সকালে নব-নির্বাচিত প্যালেন চেয়ারম্যান ও সদস্য বৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয় । এদিকে দায়িত্ব গ্রহন করেই আড়পাড়া ইউনিয়নের পরিষদকে মাদক ও দুর্নীতি মুক্ত সহ একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে জনগনের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন প্যালেন চেয়ারম্যান আঃ রউফ মোল্যা । এ সময় ইউনিয়ন পরিষদকে ধুমপানমুক্ত ঘোষনা করবেন বলেও আশ্বাস দেন নব নির্বাচিত প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য গন । এক্ষেত্রে পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আন্তরিকতা ও সহযোগীতা কামনা করেন তিনি ।