৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

মধুখালী উপজেলার আড়পাড়াতে যথাযথ মর্যাদায় শান্তিপূর্নভাবে ঈদের জামাতে নামাজ আদায়

মধুখালী প্রতিনিধিঃ
এক মাস সিয়াম সাধনের পর ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করে ধর্মপ্রান মুসল্লিরা। আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় শনিবার (২২ এপ্রিল) সকাল আটটায়। আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামায়াতে ইমামতি করেন পশ্চিম আড়পাড়া জাবালে- নুর জামে মসজিদের পেম ইমাম ও আড়পাড়া কামারখালী এম.ইউ.এন সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল বাশার । এ সময় নামাজ আদায় করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু সহ আড়পাড়া ইউনিয়নের হাজার হাজার ধর্ম প্রান মুসলমান। আড়পাড়া ঈদুল ফিতরের জামাত ঘিরে নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা । এ ছাড়া মধুখালী উপজেলা সহ সকল ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে ঈদের নামাজ অনুষ্টিত হয়। এ ছাড়া কমিটির সিদ্বান্ত অনুযায়ী আগামী ঈদুল-আযহার নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।