২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমাদের মাঝে আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও আড়পাড়া মোল্যা পরিবারের কৃতি সন্তান মরহুম সফিউর রহমান সাফি মোল্যার ছেলে জনদরদী সাদিকুর রহমান সাজ্জাদ মোল্যা রবিবার সকাল ৯.৩০মিনিটের সময় দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি——-রাজেউন)। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৪৯বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যু সংবাদ শুনে পরিবার সহ ইউনিয়ন বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

তার লাশ আগামী মঙ্গলবার ১৫-১১-২০২২ইং তারিখ নিজ বাড়ী আড়পাড়াতে আসবে এবং বুধবার ১১টায় পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদে জানাযা শেষে মসজিদের পাশে মোল্যা পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। অত্যান্ত দুঃখের বিষয় তিনি ইউনিয়ন বাসীর প্রিয় মুখ হয়ে নির্বাচিত হওয়ার পর তার আর ইউনিয়ন বাসীর জন্য চেয়ারে বসে ভালোবাসা দিতে পারলেন না । সবাইকে রেখে চলে গেলেন পরবারে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে তার আত্মার জান্নাতবাসী হয়।