৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে আওয়ামী যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিকালে যুবলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
পরে উপজেলার কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী টার্গেট এর কামারখালী বাজার অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, কামারখালী ইউনিয়নের যুবলীগের মাহাবুব হাসান টিটো, ছাত্রলীগের খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত, স্বেচ্ছাসেবক লীগের ইকবাল হোসেন মোলা সহ আরো অনেকে। আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠান শেষ করা হয়।