২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয় মিলতায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন ফরিদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, সদস্য সাইফুল ইসলাম মিলন,

নাট্যকার মোঃ নিজাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান বাবলু, মধুখালী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী আব্দুল মালেক সিদকার, সহ-সভাপতি মৃধা বদিউজ্জামান বাবলু সহ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব মোল্যা, সৈয়দ এটিএম মাসউদ, চিকুর রঞ্জন, কায়েমুজ্জামান বেঞ্জু, তপতী ঘোষ, আক্কাস খান ও প্রীতি কনা ভাদুরী সহ প্রমূখ।