২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালীতে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের পদোন্নতি ও বদলিজনিত কারনে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর উপজেলা আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা’র সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্মসচিব ও ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নাজমুল হক , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস সহ প্রমুখ।


অতুল সরকার ফরিদপুর জেলা প্রশাসক থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদান করবেন। উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেন।