৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

মধুখালী উপজেলার ভিডব্লিউবি এর চূড়ান্ত তালিকার যাচাই বাছাই সম্পন্ন

মধুখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন পূর্বের (ভিজিডি) কার্ড বর্তমানে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর কর্যক্রমের চুড়ান্ত তালিকার যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ১১টি ইউনিয়নের সকল ওয়ার্ডের দুঃস্থ্য মহিলাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে মধুখালী তথ্য আপা কেন্দ্রের অফিসার হলরুমে এই চ‚ড়ান্ত তালিকার যাচাই বাছাই করা হয় । এ সময় অনুষ্ঠানে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সচিব অনন্ত কুমার বিশ্বাস এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল কুমার সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, সিনিয়র মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার বুলবুল আহম্মেদ, সকল ইউ.পি. চেয়ারম্যানের প্রতিনিধি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় ১১টি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে ৩৩৫৯ জন নারী আবেদন করেন তার মধ্যে চূড়ান্ত করা হয় ১৯২৪ জন নারীকে ।