৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিংস সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ গার্ল গাইডিংস অ্যাসোসিয়েশন মধুখালী ফরিদপুরের আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিংস সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ১২জুন-২৩ সোমবার বেলা ৪টায় উপজেলার বিভিন্ন কারিগরি ও মাদ্রাসার শিক্ষিকাদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডিংস অ্যাসোসিয়েশন মধুখালী উপজেলা শাখার কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে ও আড়পাড়া-কামারখালি এম .ইউ.এন. ফাজিল (বি.এ.) মাদ্রাসার সহকারী শিক্ষিকা রিক্তা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডেন্স অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেহানা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আ: আউয়াল হোসেন আকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা সহ প্রমুখ।