ডুমাইন ইউনিয়নে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

মধুখালী প্রতিনিধিঃ
দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে । তারই ধারাবাহিকতায় বুধবার ২৫-০১-২০২৩ইং তারিখ ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন এর সভাপতিত্বে ডুমাইন ইউনিয়নের নিম্ন আয়ের ৫২১ জনের মানুষের মধ্যে টিসিবি পন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবার ২কেজি ডাল ১কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল মোট ৪২০টাকায় ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্যালেন চেয়ারম্যান শাহ্ কামরুজ্জামান কামাল, ইউ.পি. সদস্য নকীব আহম্মেদ কেরামত, শামসুল আলম মিয়া সোনা, মোঃ হাবিল, ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান মামুন, ডুমাইন গ্রামের সমাজসেবক মোঃ রেজাওয়ানুল ইসলাম সহ আরো অনেকে । ডিলারের দায়িত্বে ছিলেন কামারখালী বাজারের মজুমদার ট্রেডার্স। পরিচালনায় ছিলেন কিশোর পোদ্দার।