২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে পল্লী উদ্যোক্তারা বিআরডিবির অল্পসুদে ঋণ পেল

মধুখালীতে পল্লী উদ্যোক্তারা বিআরডিবির অল্পসুদে ঋণ পেল

মধুখালী প্রতিনিধিঃ

“এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই স্লোগানকে সামনে ফরিদপুরের মধুখালীতে বৈশ্বিক করোনা মহামারীর মতো দুর্যোগপূর্ণ অবস্থায় কোভিড-১৯-এর প্রাদুর্ভাবজনিত সমস্যা মোকাবেলা ও পরবর্তীতে গ্রামীণ অর্থনীতি সচল রাখার লক্ষ্যে বিধিনিষেধ চলাকালীন কোভিড-১৯ প্রণোদনা ঋণ কার্যক্রমকে জরুরী পরিসেবা বিবেচনা করে মধুখালী উপজেলা বিআরডিবির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মধুখালী উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। যে সব পল্লী উদ্যোক্তা কোভিড-১৯-এর সময়ে বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে স্বল্প সেবামূল্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ জন পল্লী উদ্যোক্তার মাঝে ১ লাখ টাকা করে ১২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুর রহমান। এ সময় উস্থিত ছিলেন- উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ নেছার, তামান্না খাতুন, (পিইপি) অমল কুমার সাহা, মো. আবু তারেক, মো. নাসির উদ্দিন প্রমুখ। উপজেলা বিআরডিবিভুক্ত ১১৫ জন পল্লী উদ্যোক্তাকে স্বল্প সেবামূল্যে পর্যায়ক্রমে ১ কোটি ৯৭ লাখ টাকা ঋণ দেয়া হবে।