২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা

মধুখালী প্রতিনিধিঃ
গত ২৭শে জুলাই-২০২২ইং তারিখে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আড়পাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর মৃত্যের পর আড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা। তিনি এ পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান। ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক বজায় রাখতে মোঃ আঃ রউফ মোল্যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ১৪ ই নভেম্বর-২০২২ইং (সোমবার) এ বিষয়টি নিশ্চিত করেন মোঃ আঃ রউফ মোল্যা নিজেই। তিনি বলেন আসছে আগামী ১৬ই মার্চ -২০২৩ ইং আড়পাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্টিত হয়। আর বিজয় শেষে যিনি ক্ষমতায় আসেন। আসার পর আমি আমার দায়িত্ব তার হাতে সবার উপস্থিতিতে ভালো ভাবে বুঝে দিতে পারি এই প্রত্যাশা ইউনিয়ন বাসী সবার নিকট কামনা করেন।