১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মধুখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান

মধুখালী প্রতিনিধিঃ
মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তিথি। এই তিথিতে গঙ্গাস্নানে দেহ ও মন পূত পবিত্র হয়। সকল পাপ দূরীভূত সহ ভবিষৎ সকল জনকল্যান মূলক কাজে নিয়োজিত করাই এই তিথিতে স্নানের মূখ্য উদ্দেশ্যে। রবিবার পবিত্র মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ ও ভারত সহ সকল হিন্দুদের এই পবিত্র তিথিতে বিভিন্ন মন্দিরের সহযোগী পুরোহিতের মাধ্যমে গঙ্গা পূঁজা সহ পবিত্র গঙ্গাস্নান কার্যক্রম সমপন্ন হয়। এই উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা কামারখালী বাজার সার্বজনীন রাধা কৃষ্ণ নাট মন্দিরের সৌজন্যে কামারখালী

গড়াই নদীতে পূরোহিতের সকল কার্যক্রম সমাপনান্তে শত শত পূর্নাথীকে ঠাকুর অলোক বিশ্বাস রবিবার পবিত্র গঙ্গা স্নান সমপন্ন করান। সার্বিক সহযোগীতায় ছিলেন রাজিব কুমার সাহা ও হৃদয় রুদ্র সহ আরো অনেকে। গঙ্গাস্নানের সময় শংখধ্বনী, উলুধ্বনী ঢাক-ঢোলের শব্দে পুরা কামারখালী রাধা কৃষ্ণ নাট মন্দির এলাকা এক পবিত্র তীর্থ ভূমিতে পরিনত হয়। এ সময় মহিলা ভক্তবৃন্দ পরস্পর পরস্পরকে সিদুর পরিয়ে দেওয়ার মাধ্যমে গঙ্গাস্নানের অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর ভাবে শেষ করা হয়।