২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মুখালীতে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মধুখালী পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর পদে আগামী ১৬ই মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে ১৯ ফেব্রুয়ারী রোববার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম এর নিকট মনোনয়ন পত্র জমা দেন আড়পাড়া ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবারের সংগ্রামী প্রার্থী মোঃ বদরুজ্জামান বাবু। সঙ্গে ছিলেন আড়পাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা
আঃ ছালাম মন্ডল সহ আরো অনেকে । জনপ্রিয় বাবু ইতিমধ্যে ইউনিয়নে ব্যাপক প্রশংসা কুরিয়াছে , অন্য প্রার্থীদের তুলনায় জনপ্রিয়তা ও জনসংযোগে এগিয়ে রয়েছে, ভদ্র ছেলে হিসেবে পরিচিত বাবুকে এলাকার জনগণ সাদরে গ্রহণ করছে। নির্বাচিত হলে ব্যতিক্রম কিছু কাজ করে ইউনিয়নে উন্নয়ন কাজ করে দেখিয়ে দিবে এমনটাই জানিয়েছে ইউনিয়নের জনগনের । আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে চারজন ও পৌরসভার কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছে বলে নির্বাচন সূত্রে জানা যায়।