স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দিনব্যাপী স্বরুপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামারখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান মৃধা।

এর আগে সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য সহকারী শিক্ষক মন্ডলী, অভিভাবক সদস্য, অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌরভ কুমার সাহা ও নেছার উদ্দিন মিয়া। সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সাদেকা সুলতানা।