২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

স্থানীয় সরকারের সু-দৃষ্টি কাম্য, যাতায়াতের রাস্তা নাই জীবনই কষ্টের

কামারখালী প্রতিনিধিঃ
জীবন আছে ঘরবাড়ী নাই নিঃস্ব অসহায় এমন লোকের বসবাস ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বেশী। যারা রেলের জায়গা এবং ভাড়া বাড়ীতে বসবাস করতো। রেল এর কাজ শুরু হওয়ার পর থেকে অনেকে ভাড়া বাড়ীতে অবস্থান করছে আবার অনেকে জমি কিনে বাড়ী করে কষ্টে বসবাস করছে এমনিই একটি মহল্লা কামারখালী ইউনিয়নের মোল্যাপাড়ার মাঠপাড়া। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা যায় সত্যি এক দৃশ্য। এদের সাথে কথা বলে জানা যায় এরা মোস্তফার নিকট জমি কিনে জানতে পারে এই জমি সরকারী ডিসিআর কৃতজমি কখন সরকার নিয়ে যায়। তাছাড়া এই মাঠপাড়া বসতীদের মহল্লায় বিদ্যুৎ আছে তবে বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। বৃস্টির দিনে পানি ও কাদা এদের জীবন সঙ্গী এবং নানাবিধ সমস্যা নিয়ে পানির মধ্যে চলাফেরা করতে হয়। তাই এদের দাবী তারা যাতে সুন্দরভাবে এই মহল্লায় বসবাস করতে পারে তার ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকারের সরোজমিনে এসে একটি স্থায়ী রাস্তা মেরামত ও স্থায়ী সমাধান করার জন্য জোর দাবী জানান।