২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান শেষে কেক কেটে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গনে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস, কো-অপ্ট সদস্য রুহল আমিন মোল্যা সহ শিক্ষকমন্ডলী এবং অভিভাবকমন্ডলী প্রমুখ। পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিবসের নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।