৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

আদালতে মামলা করায় বাদীকে প্রাননাশের হুমকি

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর আদালতে জমি সংক্রান্ত ও বাড়ী থেকে বের হওয়ার রাস্তার বিরোধকে কেন্দ্র করে মামলা দায়ের করায় বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোস্তফা’র নিজের ও থানায় অভিযোগের মাধ্যমে জানা যায় বাদী গোলাম মোস্তফা তার শরীকের বাড়ীতে শান্তিপূর্নভাবে বসবাস করিয়া আসিতেছিল। হটাৎ করে তার বাড়ীর সামনের জমি, দলিল উদ্দিন দুলু কিনে বাড়ী করে গোলাম মোস্তফা’র ভাই শাহজাহান এর নিকট থেকে আরও ৪ শতাংশ জমি কিনে গোলাম মোস্তফার বাড়ী থেকে ভ্যানগাড়ী নিয়ে রাস্তায় বের হওয়ার পথ বন্ধ করে রেখেছে।

বিগত দিনে স¤প্রতি এলাকার কতিপয় প্রভাবশালী লোকজন নিয়ে ও বিবাদী দলিল উদ্দিন নিজেও প্রভাবশালী হওয়ায় তাদের উক্ত জমি জোরপূর্বক জবর দখল অপচেষ্টা চালালে ও মারাধরা করলে এবং উচ্ছেদের পায়তারা করলে সুফিয়া বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। বাদীর বাড়ী মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গাজীখালী গ্রামে আর বিবাদীর বাড়ী আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামে। কিন্ত ঝামেলা মোস্তফার বাড়ীর সাথের বাড়ীর রাস্তা নিয়ে। সেই মামলায় গত ১৫-০৩-২০২৩ ইং তারিখে ফরিদপুর কোর্ট থেকে জামিন হয়ে এসে রাতে বিবাদী দলিল উদ্দিন তার লোকবল নিয়ে মোস্তফার বাড়ীর উপর গিয়ে ক্ষীপ্ত হয়ে বাদী সুফিয়া বেগমকে বাড়ীতে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতারি মারপিট করে মাথা ফাটিয়ে দেয় ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং বাদীর বাড়ি দখলের হুমকি দেন। আরও জানা যায় বাদী গোলাম মোস্তফার পরিবারের সাথে বাড়ীর জমি সংক্রান্ত বিরোধ লেগেই আছে। এমনকি বিবাদী প্রভাবশালী হওয়ায় বাদী একের পর এক হয়রানী ও ক্ষতির মুখে পড়ে আছে। এতে বাদী অসহায় সুফিয়া বেগম তার জানমালের নিরাপত্তা ও পরিবার নিয়ে শংকা প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।