কামারখালী ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য ও জমিদার সিদ্দিক মোল্যা আর নাই

মধুখালী প্রতিনিধিঃ
শত শত মানুষের অশ্রæসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী মছলন্দপুর মোল্যা পাড়া গ্রামের বাসিন্দা কামারখালী ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সিদ্দিক মোল্যা ওরফে জমিদার সিদ্দিক সোমবার সকাল প্রায় ৭.৩০মিনিটের সময় নিজ বাড়ীতে বার্ধকো জনিত কারনে মারা যান( ইন্না লিল্লাহি—–রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে , মেয়ে, বেটার বউ , নাতী-নাতনী সহ অসংখ্যাক গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে যান।
সোমবার আসর নামাজ বাদ কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মছলন্দপুর কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয় । মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং শত শত ধর্মপ্রান মুসল্লিগন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে অত্র এলাকা সহ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার আতœার শাুিন্তর জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।