ডুমাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ
বুধবার ডুমাইন ইউনিয়ন পরিষদের ১নং, ২নং, ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য মোঃ ইলিয়াজ হোসেন, মোঃ আমিরুল ইসলাম মোল্যা, সংরক্ষিত মহিলা সদস্য অসীমা মন্ডল । সূত্র- ডকেট নং-৮১০ , স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান চিঠি (১৯-০৬-২০২৩)ইং তারিখ প্রদানের মাধ্যমে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান এর সহি স্বাক্ষর চিঠির নির্দেশে ইউনিয়ন সচিব আঃ সোবহান মোল্যা’র উপস্থিতিতে ইউপি সদস্যদের নোটিশ প্রদানের মাধ্যমে অবগত করান।
তাং-২১-০৬-২০২৩ইং সন । এ সময় উপস্থিত ছিলেন ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য মোঃ ইলিয়াজ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সদস্য অসীমা মন্ডল, আনজুয়ারা বেগম, রেশমা খাতুন, ইউ.পি. সদস্য পুরুষ অজিত কুমার বিশ্বাস, লিংকন বিশ্বাস, নকীব আহম্মেদ কেরামত, জীবন মন্ডল, মোঃ শোমসের আলী মোল্যা সোনা, মোঃ আমিরুল ইসলাম মোল্য , ইউডিসি উদ্যোক্তা মনোজিত মন্ডল, গ্রাম পুলিশগন প্রমূখ। পাশা পাশি ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ার দরুন ইউনিয়নের জনগনের সমস্যার কথা চিন্তা করে সরকারী নির্দেশে নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যালেন চেয়ারম্যান মোঃ ইলিয়াজ হোসেন। পরিশেষে বুধবার ২১-০৬-২০২৩ ইং তারিখ দায়িত্ব গ্রহনের পর তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। যাতে তিনি চেয়ারম্যান আসার আগ পর্যন্ত সুন্দরভাবে সকলের সাথে মিলে মিশে সুন্দর ভাবে কাজ করে জনগনের সেবা করে যেতে পারেন।