২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী মসলন্দপুর কলেজপাড়ায় স্বর্গীয় মনিন্দ্রনাথ দে এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মসলন্দপুর কলেজপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মনিন্দ্রনাথ দে গত ০৭-০৭-২০১৭ইং তারিখ রোজ শুক্রবার সকাল ৮.৩৩মিনিটের সময় পরলোকগমন করেন( দিব্যান লোকান্ স্ গচ্ছতু) ) তার আত্মার শান্তির জন্য ০৭-০৭-২০২৩ ইং রোজ শুক্রবার তার নিজ বাড়িতে বেলা ৩টায় ভাগবত পাঠ, সনাতন ধর্মীয় গুণকীর্তণ করে মনিন্দ্রনাথ দে এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়।। গুণকীর্তন করেন মছলন্দপুর আদ্রনাথ দাদার পরিবার বর্গ। পরে গুণকীর্তন শেষে সাধু সেবার আয়োজন করা হয়।

আয়োজনে ছিলেন মেঝে ছেলে ঝন্টু দে ও ছোট ছেলে তপন দে সহ সহধর্মিনী মায়ারানী । এ ছাড়া ঢাকায় তার বড় ছেলে মন্টু দে, ও সেজে ছেলে স্বপন দে ঢাকার মন্দিরে তার বাবার মৃতে্যু বার্ষিকী পালন করেন । তার পিতার স্বগীয় আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।