২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

ফরিদপুর-১ আসনে নৌকা প্রতীক প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক

মধুখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, আগামী ২০২৪ইং সনের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছি। এছাড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করার সময় থেকে সাধারণ জনগণের পাশে আছি। তাছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা করছি। বৃহস্পতিবার দিনভর মধুখালী উপজেলা সহ কামারখালী বাজার নির্বাচনী গনসংযোগ শেষে সন্ধ্যায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীর ভাষন কালে কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদা বেগম আরও বলেন, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত হতে পারলে আওয়ামী লীগের বঞ্চিত নেতাকর্মীদের পাশে থাকব এবং সাধারণ জনগণের খোঁজখবর নেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, বিগত দিনের কাজের মূল্যায়ন অবশ্যই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করবেন এবং তাকে ফরিদপুর-১ সংসদীয় আসনে মনোনয়ন দেবেন।

আমি জয়ী হতে পারলে এলাকার উন্নয়ন করার পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেব। এছাড়া আগামী দিনে নৌকাকে জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবো। এ ব্যাপারে তৃনমূল নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম,এ মান্নান মন্নু, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, সাবেক প্যালেন চেয়ারম্যান ও বর্তমান ইউ.পি. সদস্য আবুল কালাম আজাদ, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসুল , হোসাইন বিশ্বাস, ইউ.পি. সদস্য সাজেদুল ইসলাম দুলু,

মহিলা ইউ.পি. সদস্য আসমা বেগম, কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয় বাংলা, সাধারন সম্পাদক মিজানুর রহমান বিশ্বাস বাবলু, কামারখালী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউ,পি, সদস্য হাবিবুর রহমান মোল্যা এবং ইউনিয়ন আওয়ামীলীগ সহ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং অন্যান্য সংগঠনের প্রায় ১০০শতাধিক নেতাকর্মী প্রমুখ। এ সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী পৌর সভার মহিলা কমিশনার নাজমা বেগম, মধুখালী মহিলা পরিষদের মিনি ইসলাম, গাজনা ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান আদর আলী, ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম মাসুম, সাংবাদিক সহ আরো অনেকে। মতবিনিময় সভা সঞ্চালনা করেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট।