মধুখালীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
২৩শে জুলাই রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ” সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী,, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) শামীম আরা, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ আউয়াল আকন, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক বুলবুল আহম্মদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার বশিরুল আলম প্রমুখ