৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ রেলগেট থেকে একটি র‌্যালী বের করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। পরে রেলগেট আ‘লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ উপজেলা নেতৃবৃন্দ।