২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন শুরু

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার তিনদিন ব্যাপি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সকল প্রকার ভাতাভোগীদের লাইভ ভেরিভিকেশন শেষ করা হয় । দেখা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন সোমবার থেকে শুরু হয়েছে। কামারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা নির্দেশে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান।

এ সময় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আকলিমা আক্তার , ইউনিয়ন সমাজকর্মী রুমা খাঁন সহ ইউনিয়ন সচিব আফিয়া আক্তার ইউ.পি. সদস্য গন, গ্রামপুলিশগন প্রমুখ উপস্থিত ছিলেন। জানা যায় কামারখালী ইউনিয়নে বয়স্ক ভাতা ৭৭৮, বিধবা -২৯২ এবং প্রতিবন্ধী ৪৭১ সহ মোট ১৫৪১ আছে। এর মধ্যে তিনদিন ব্যাপি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার পর্যন্ত লাইভ ভেরিভিকেশন করা হয় ভাতাভোগীদের উপস্থিতিতে বয়স্ক- ৬৮০ জন ,বিধবা-২৬২ এবং প্রতিবন্ধী ৪২২জন।