১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন।

মধুখালী প্রতিনিধিঃ
গত ০৯-০৮-২৩ খ্রি: বুধবার সকাল ১০:০০ঘটিকায় মধুখালী উপজেলা পরিষদ হল রুমে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ।
সকাল ১০:০০ ঘটিকার সময় গণভবন থেকে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারাদেশে
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে ২২হাজার ১০১টি ভূমিহীন,গৃহহীন পরিবারকে পুনর্বাসন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ প্রকল্পের আওতায় মধুখালী উপজেলার ২৩০ টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বতে ও মধুখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা এর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী,,


আরো বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শামীম আরা, মধুখালী উপজেলা, পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,,
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া,। আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী থান অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম , মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, মধুখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাস এবং উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।