২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে কর্মী সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মধুখালী বাজার বাসস্টান্ডে মির্জা আকরামুজ্জামান সুপার মার্কেটের ৩য় তলায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আখির মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের মধুখালী উপজেলা শাখার আহবায়ক ও ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনিল, মোঃ পাপুল মোল্যা, মির্জা রিমন, মোঃ সেলিম শেখ, মোঃ রাজিব, মোঃ হাফিজ মৃধা প্রমূখ। কর্মী সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেততা কর্মীরা উপস্থিত ছিলেন।