কামারখালীতে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল- প্রধান অতিথি ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কামারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় কামারখালী সরকার মার্কেটের নিচ তলায় কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু, এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আশেক মোহাম্মাদ শান্ত এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নতির কথা তুলে ধরেন এবং ফরিদপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্যের পদপ্রার্থী হিসেবে তৃনমূল নেতা ও জনগনের মাঝে নিজের জীবনের কথা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ফরিদপুর -১ আসনের কৃতি সন্তান সাখাওয়াত হোসেন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে মোমিনুর রহমান সবুজ, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা প্রমুখ। উক্ত আলোচনা সভায় কামারখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রোকন মিয়া জয়বাংলা, আড়পাড়া ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী নাছিরম যুবলীগের শেখ তৌহিদ, কামারখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গোলাম আলী, ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ ,কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিল এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের প্রতি শ্রদ্ধা রেখে সকল শহীদের আতœার শান্তির লক্ষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ১৫ই আগস্টের শোক সভা শেষ করেন। সার্বিক তত্বাবধানে ছিলেন কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিঠু সহ আরো অনেকে।