যথাযথ মর্যাদায় ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান মোল্যা ও সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন এর নেতৃত্বে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠের বিজয় চেতনায় মঙ্গলবার ১৫ই আগস্ট পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ডুমাইন বিজয় চেতনার সামনে পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করেন। পরে সকাল ৮ টায় বঙ্গবন্ধু প্রকৃতিতে মাল্যদান দান করেন সভাপতি, সাধারন সম্পাদক সহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সম্পর্কে গুরুত্বপূর্ন আলোচনা করেন ডুমাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন,
ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া,মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক , ডুমাইন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল সহ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া,ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোল্যা, নিশ্চিন্তপুর গ্রামের রাজণীতিবিদ ও সমাজসেবক বশির আহম্মেদ বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আকমল হোসেন মোল্যা, বীরমুক্তিযোদ্ধা আকিদুল ইসলাম , মাহাবুব হোসেন সহ ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ। পরিশেষে বিকালে কাঙ্গালী ভোজের মাধ্যমে সুষ্টু ও সুন্দরভাবে সুন্দর ভাবে অনুষ্টান শেষ করেন। এছাড়া মধুখালী উপজেলার সকল ইউনিয়নের সকল প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেন।