২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল হলেন (এ.এস.পি) সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকান্ড গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার ১৬ই সেপ্টেম্বর -২০২৩ইং দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান’কে এ সম্মাননা দেওয়া হয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার শাহজাহান (পি.পি.এম.সেবা) তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা তুলে দেন।

ফরিদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মধুখালী সার্কেলের তিন থানা (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, হত্যা মামলা, সম্পত্তি সংক্রান্ত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রসঙ্গে কথা হলে ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। মধুখালী সার্কেলের মধুখালী , আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।