২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর নির্বাচনী গনসংযোগ ও চা-চক্র

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর আড়পাড়াতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গনসংযোগ ও চা- চক্র নির্বাচনী জন সভায় রূপান্তর হয়েছে। মূহুর্তে চা- চক্রে নেমে এসেছে জনতার ঢল। এ সময় রূপান্তরিত পথসভা থেকে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারা বার বার একটি শ্লোগান দিচ্ছেন, ক্ষমতার আঃ রহমান নয়, জনতার আঃ রহমানকেই কেই আগামী নির্বাচনে এমপি হিসেবে পেতে চাই। ফরিদপুর-১ আসনের মাটি, বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর ঘাঁটি, যতই ঘনিয়ে আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হচ্ছে নির্বাচনী আমেজ। মঙ্গলবার ৭ই নভেম্বর ২০২৩ ইং বিকালে নিজ নির্বাচনী মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ মোড় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সাধন সুপার মার্কেটের সামনে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আঃ রহমান এ গনসংযোগ ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ফরিদপুর-১ (মধুখালী, আলফাডাঙ্গা ,বোয়ালমারী) আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য আঃ রহমান নিজ আসন মধুখালী, আলফাডাঙ্গা, বোয়লমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে চা- চক্র, উঠান বৈঠক, মতবিনিময় ও গনসংযোগ এবং পথ সভা করে যাচ্ছেন তিনি সাবেক এমপি আঃ রহমান ।

আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, মৎস্যজীবিলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ও সাধারণ জনগণের সতেজ পূর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে শেষ হয় উক্ত গনসংযোগ ও চা-চক্র জনসভা সভা। আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু ও জেলা মৎস্য আওয়ামীজীবি লীগের সহ-সভাপতি হেলাল হোসেন এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সামসুল আলম মোল্যা সোনা এর আয়োজনে এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নরেশ সরকার এর সভাপতিত্বে ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান। সফর সঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ আলীউজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, মির্জা ফারুক হোসেন সহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা কৃষকলীগ আহবায়ক মোতালেব মৃধা, পৌর আওয়ামীলীগ , উপজেলা ছাত্রলীগ সহ প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্চাসেবকলীগের সদস্য আদনান সুমন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দীন মোহাম্মাদ আলী জিন্নাহ, ৮নং ওয়ার্ডে সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বিশ^াস, প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডঃ রাজিব হোসেন চৌধুরী, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খুরশিদ আলম ভ‚ইয়া, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম মিয়া বাবুল ,কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ^াস বাবু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, ডুমাইন ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিকুল হক লিয়া , বীরমুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের গত ১৫বছর ও ১০ বছরে সাবেক এমপি আঃ রহমান এর হাতে গড়া উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় ফরিদপুর-১ আসনে আঃ রহমানকে নৌকা প্রতীক দিয়ে ফরিদপুর -১ আসনের আওয়ামীলীগকে সু-সংগঠিত করে আওয়ামীলীগের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য দেশরতœ শেখ হাসিনার প্রতি আহবান জানান তারা।