১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
মধুখালী

উপজেলা নির্বাচনে জাহিদকে ভাইস-চেয়ারম্যান পদে দেখতে চায় মধুখালী উপজেলাবাসী

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা নির্বাচনে ফরিদপুরের মধুখালী উপজেলাবাসীদের এবারের নির্বাচনে স্বপ্ন দেখাতে নয় স্বপ্ন বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রতিশ্রæতি দিয়েই শীর্ষ আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নবীন নেতৃত্ব শাহিদুল ইসলাম (জাহিদ)। বেকারত্বের সমস্যায় জর্জরিত মধুখালী উপজেলার যুবসমাজের আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থান সৃষ্টিসহ, আধুনিক, সমৃদ্ধশালী স্মার্ট “তিলোত্তমা” মধুখালী উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবারের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনের মাঠের হিসাব নিকাশ পাল্টে দিয়ে শক্ত প্রতিদ্ব›দ্বীতা গড়ে তুলতে পারেন ঢাকা কলেজ চত্বর থেকে বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারের নতুন সম্ভবনাময়ী মুখ জাহিদ তথ্যপ্রযুক্তি নির্ভর সময়োপযোগী নেতৃত্ব জাহিদ মধুখালী উপজেলাবাসীকে গতানুগতিক উন্নয়নের পাশাপাশি স্বপ্ন দেখাতে চান বড় বড় মেগা প্রজেক্ট মধুখালীতে এনে তা বাস্তবায়ন করে সারাদেশের মধ্যে অনুকরণীয় স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে। জানা যায়, শাহিদুল ইসলাম (জাহিদ) এর জন্ম ও বেড়ে উঠা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামে , বাবা কওছার হোসেন। তিনি পড়ালেখা করেছেন ঢাকা কলেজ(বিকম অনার্স) এমকম এ্যাকাউন্টিং) থেকে, একজন শিক্ষিত, কর্মদক্ষ্য, মানুষের বিপদের আপনজন, সৎ ও সততার উত্তম সমন্বয়, তারুণ্যদীপ্ত শাহিদুল ইসলাম (জাহিদ), নিজেকে গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত সফল ব্যাবসায়ী হিসেবে।

শতভাগ বাস্তবায়ন করার সম্ভাবনার জায়গা থেকে মধুখালী উপজেলাবাসীকে স্বপ্ন দেখাতে চান ও তা বাস্তবায়নে কাজ করতে চান, তিনি মনে করেন সরকারি বা বিদেশি প্রজেক্ট এনে মধুখালীতে বড় বড় প্রজেক্ট এনে এই জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়া সম্ভব, শতভাগ আতœবিশ্বাসী জাহিদের সামনে যে সময় ও সুযোগ এসেছে তা তিনি মধুখালী উপজেলা উন্নয়নে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান তিনি। জাহিদকে মধুখালী উপজেলার ভাইস-চেয়ারম্যান হিসাবে দেখতে চাই মধুখালী উপজেলার সর্বস্তরের জনগন। গরিব দুখী মেহনতী মানুষের বন্ধু, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কারি এই নেতা যদি মধুখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হতে পারে তাহলে মধুখালী উপজেলা থেকে চিরতরে মাদক ও সন্ত্রাস আর থাকবে না বলে মনে করেন মধুখালী উপজেলাবাসী তাই এবারের উপজেলা নির্বাচনে জাহিদকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করে দেশ সেবা করার সুযোগ চান আপামর জনতা। শাহিদুল ইসলাম (জাহিদ) বলেন, মধুখালী উপজেলা জুড়ে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা সৃষ্টি করতে ব্যাপক পরিসরে কাজ করা দরকার তাই বেকার যুবসমাজের নিরাপদ জীবন নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং ট্রেনিং এর ব্যবস্থা করে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করার ব্যবস্থা করতে তিনি কাজ করতে চান, কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে কাজ করতে চান তিনি, প্রয়োজনের তুলনায় স্বাস্থ্য সেবার সুযোগ অপ্রতুল তাই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করতে কাজ করতে চান তিনি এমন একটা যুবজাগরণের স্বপ্ন দেখেন যেখানে ছোটরা বড়দের সম্মান আর বড়রা ছোটদের স্নেহ করবে, সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত সৌহার্দ্যপূর্ণ সাম্ম্যের জনপদ গড়ে তুলতে চান তিনি, বহু রাস্তাঘাট এখনো চলাচলের অনুপযোগী ও প্রয়োজনের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন অপ্রতুল এরূপ অনেক বিষয় সুপরিকল্পিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন নিশ্চিত করে মধুখালী উপজেলাকে দেশের মধ্যে অনুকরণীয় উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। তিনি আরো বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমার উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে, জনসচেতনা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। আমাকে নির্বাচিত করলে আমি সাধারন জনগনের সেবা করার সুযোগ পাবো।