২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

মধুখালীতে কামারখালী বাজার হতে জামালপুর বাজার পর্যন্ত উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল জনসভা – উদ্বোধন করলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এম.পি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের কামারখালী বাজার ( পুরাতন ফেরিঘাট মোড় নির্মল ডাক্তারের গলি ) ভায়া জামালপুর বাজার পর্যন্ত উন্নয়নমূলক ( ১২.৬কিমিঃ মিটার পাকা রাস্তা) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ কোটি টাকা ব্যয়ে ১৩ই জুলাই শনিবার বিকালে এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এম.পি.। এ সময় তিনি নাম ফলক উম্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ ছাড়া কামারখালী চাল বাজার সহ আরও উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু রতন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক , মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন , বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী উপজেলা সংসদেও সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভ‚ইয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন -উল-ইসলাম গরীব মোহাম্মাদ কালশু, জেলা আওয়ামী মৎস্য লীগের সহ-সভাপদি হেলাল হোসেন, মধুখালী উপজেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির , বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হাসান মামুন, কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সস্পাদক আঃ রঊফ মৃধা, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, ডুমাইন ইউনিয়ন মুক্তিযোাদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক লিয়া, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মোল্যা, সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস.বি বাহার শ্যামল, কামারখালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা , আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সামসুল আলম মোল্যা সোনা সহ জেলা, উপজেলা , ইউনিয়ন আওয়ামীসহ সকল সহযোগী সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এম.পি রাস্তাটি পরিদর্শন করেন। ঠিকাদার জানান, ২১ কোটি টাকা ব্যয়ে ১২ কি.মি রাস্তার কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এবং এর বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হবে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকাকরণের জন্য।

আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পুরণ হয়েছে। পরে কামারখালী বাজার পুরাতন বাসষ্টান্ডে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল এর সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান এম.পি। অনুষ্টানটি সঞ্চালনায় ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু । আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা’র এস আই লিটন শরীফ ও এস.আই. জহুরুল হক সহ পুলিশ ফোর্স। পরিশেষে প্রধান অতিথি সবার নিকট সকল উন্নয়নমূলক কাজের সহযোগীতা এবং সবার জীবনের মঙ্গল কামনা করে বিশাল জনসভা শেষ করেন।