৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

মছলন্দপুর মোল্যা পাড়ার মাঠপাড়ার পরিবার বর্গের বাড়ি থেকে বের হওয়ার পথ নেই ঘরের পশ্চিম পাশ দিয়ে সেই গাছ রুবেল মোল্যা

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মছলন্দপুর মোলাাপাড়ার মাঠ পাড়ার মাঠের কিছু বসতিদের বাড়ি থেকে বের হওয়ার কোন পথ নাই । জমির আইল দিয়ে ও কারোর বাড়ীর উপর দিয়ে চলাচল করার রাস্তাটি এখন বন্ধ । যার কারনে বিপাকে পড়তে হয়েছে বেশ কয়েকটি পরিবারের । জানা গেছে, কামারখালী বাজারের মোল্যা পাড়ার বসতি মহন মোল্যা কাছ থেকে ১০ শতাংশ জমি পঞ্চ বেগম জমি ক্রয় করে ছোট ভাই তাজু মোল্যা ও রবেল মোল্যার নিয়ে একত্রে বসবাস করতেন আলাদা আলাদা ঘর বাড়ী করে কিন্তু তাজুল মোল্যা বাড়ী থেকে বের হওয়ার পথ ছিল পঞ্চ বেগম বাড়ীর উপর দিয়ে । তাই পঞ্চ বেগম এর ছেলে আশিক পারিবারিক ঝামেলা নিয়ে মারামারির করার কারনে আশিক এর বাড়ীর উপর দিয়ে যাতায়াত করা বন্ধ হয়ে যায়। এরপর আশিক এর ঘরের কোনা দিয়ে যাতায়াত করতে গেলে পথের উপর দিয়ে লাগানো জিকা গাছ। নিজের লাগানো গাছ দাবী করে কেটে যাতায়াতের পথ করতে গেলে সেই পথের জিকা গাছ কাটতে বাধা দেয় পাশের বাড়ী ইদ্রিস এর স্ত্রী।

তিনি আরও বলেন এটা আমাদের লাগানো জিকা গাছ । ফলে রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় একটু রাস্তার জন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধের এবং গন্যমান্যদের কাছে গিয়েও ব্যবস্থা হয়নি। বিষয়টি নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্য অবগত আছেন। রুবেল বলেন, আমরা যে রাস্তাটি ব্যবহার করতাম সে রাস্তাটি ঝগড়া ও মারামারির হওয়ার কারনে বাড়ীর উপর দিয়ে চলাচলা না করার জন্য আমার ভাগ্নে আশিক তার বাড়ীর উপর দিয়ে রাস্তা বন্ধ কওে দেয় এবং তাদের সীমানা ঘিরে নিতে বলেন । ঘেরার পর এখন ঘর থেকে বেরুবার আর কোনো রাস্তা নেই । আবার অনেকে ইচ্ছা করে কৃষি জমির আইল দিয়ে চলাচল করার পধ সেটাও চলাচল বন্ধ করে দিয়েছে। মছলন্দপুর মোল্যা মাঠ পাড়ার নতুন বসতি রাসেল ও রাজীব বলেন, শুধু ওই পরিবারটিই নয় আরো কিছু পরিবারের বাড়ী থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বিষয়টি মানবিক। পরিবারটিকে বিকল্প রাস্তার ব্যবস্থা করার জন্য সব ধরণের সহযোগিতাও চেয়েছেন তারা । তাই মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকট মছলন্দপুর মোল্যা পাড়ার মাঠ পাড়ার বসতিদের দাবী রাস্তার সমস্যাটি স্থানীয় সরকারেরর মাধ্যমে পরিবার গুলোর বাড়ী থেকে বেরুবার জন্য রাস্তার বিষয়টি সমাধানের জন্য সচেতন সমাজ জোরালো দাবী জানান ।