১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

ফরিদপুর বিজ্ঞ আদালতে মামলা সংক্রান্ত জমি কামারখালীতে পরিদর্শন উকিল ও কোর্ট সার্ভেয়ার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের মছলন্দপুর গ্রামের বাদী রাকিবুল ইসলাম গং ও বিবাদী সন্টু কাজী গং এর জমি -জমা সংক্রান্ত একটি বাটোয়ারা মামলা বিগত ১১-০৯-২০২৩ইং তারিখ হতে বিজ্ঞ মধুখালী সহকারী জর্জ আদালত ফরিদপুর কোর্টে চলমান। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতে কমিশন মঞ্জুর হওয়া ফরিদপুর কোট কর্তৃক শনিবার সকালে বিরোধীয় জমি কামারখালীতে সরেজমিন শনিবার পরিদর্শনে আসেন ফরিদপুর জর্জ কোর্টের এ্যাডঃ স্বপন কুমার মজুমদার ও কোর্ট সার্ভেয়ার আঃ সালাম। সরেজমিন পরিদর্শন ও জমি মাপের সময় ছিলেন উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ^াস বাবু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টর্গেট, ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও সাবেক প্যালেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক শায়েস্তা খান ই.পি., প্রভাষক আতাউর রহমান মিয়া, কাজী সফিকুল ইসলাম মিন্ট, ইলিয়াস মিয়া, মনির মিয়া, শাহিনুর মিয়া, বাবু মিয়া সহ আরো অনেকে।

পরিশেষে এ্যাডঃ ও সার্ভেয়ার কোর্টের নিদের্শে সরেজমিন পরিদর্শনে এসে জমি সংক্রান্ত ঝামেলা মাপ শেষে সবার নিকট কত দিন জমিতে বিল্ডিং করা বিষয়ে জিজ্ঞাসা করলে জাহিদুর রহমান বিশ^াস বাবু, মনিরুজ্জামান চৌধুরী টর্গেট, আবুল কালাম আজাদ সহ আরো অনেকের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন এই বিল্ডিং তৈরী হচ্ছে সর্ব উচ্চ ৫-৬ মাস মেয়াদ ধরে। এর অতিরিক্ত না। পরিশেষে সবাইকে কোর্টের প্রতি সম্মান রাখার আহবান রেখে সরেজমিন পরিদর্শন ও মাপ কাজ সমাপ্ত করেন। আরো জানা যায় এই বিরোধীয় মামলা সংক্রান্ত জমি মরহুম বাকি মিয়া থেকে সন্টু কাজীর ক্রয়কৃত সম্পত্তি। তাই শরীক থেকে জানার পর কোর্টে বাটোয়ারা মামলা করেছেন। আরো জানা যায় কোর্টে মামলা থাকার পরও বিল্ডিং এর কাজ ফাঁকে ফাঁকে বিবাদীর লোকজন করেন ।