নোংরা পরিবেশে হোটেল ব্যবসা, খোঁজ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের

মধুখালী প্রতিনিধিঃ
রেলের কাজ শুরু হওয়ার পর ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের মাছ ও তরকারীর বাজারের দক্ষিন পাশ্বে একটি খাবারের হোটেল তৈরী করা হয়েছে। হোটেলের সামনে বাজারের গলির নোংরা পানি ও বর্জ্য এই গলি দিয়ে বের হচ্ছে আর অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, হোটেলের ভিতরে ভালো পরিবেশ হলেও বাইরের পরিবেশ খুব খারাপ এর মধ্যে দিয়ে হোটেল কর্তৃপক্ষের উপর আস্থা রেখে স্বাচ্ছন্দে খাবার কিনে খাচ্ছেন ক্রেতারা। রুবেল নামের এক ব্যবসায়ী বলেন, দুপুরে তীব্র ক্ষুধা নিয়ে হোটেলে খেতে বসি। হোটেলের খাবারের মান ভালো, দামেও কম, তবে হোটেলের সামনের পরিবশে ভালো না । তাই বিষয়টি নিরসন করার জন্য ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে অতি দ্রæত ব্যবস্থা করার জন্য হোটেলে খেতে আসা ব্যক্তিগন জোরালো দাবী জানান যাতে হোটেলের সামনে নোংরা পরিবেশ দূর হয় ।