১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মধুখালীতে সহকারী শিক্ষকদের আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মধুখালীতে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মধুখালী ডাঃ আঃ কাদের মেমোরিয়াল হাসপাতালের ২য় তলায় ঢাকার মানববন্দন সফল করার লক্ষে এ আলোচনা সভা অনুস্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয়। সভায় ফরিদপুর জেলা থেকে সহকারী শিক্ষক ইমরান হোসেন, শুশান্ত কুমার এবং মধুখালী উপজেলা থেকে সহকারী শিক্ষক মনির হোসেন, সেলিমুজ্জামান, রোকনুজ্জামান, শাহজাহান সিরাজ, রবিউল ইসলাম , সাইফুজ্জাামান শিমুল, জাকির হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান। আলোচনা সভায় প্রায় শতাধিক সহকারী ও প্রধান শিক্ষক অংশ গ্রহন করেন । আলোচনা সভা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সিনিয়র সহ-সভাপতি মির্জা ইকবাল মোর্শেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহকারী শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।