৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
মধুখালী

মধুখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুখালী উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি মধুখালী যুবদলের আহবায়ক এস.এম. মুক্তার হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব তারিকুল ইনামূল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী নিউ জননী স্পেশালাইজড হসপিটাল চত্বরে এই আয়োজনে মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুলের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ও সকলের উদ্যোশে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, সিনিয়র -সহ০সভাপতি ও বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল,

পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, এবং উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ. মিঠু, উপজেলা বিএনপি সদস্য হাবিবুর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে ফ্রি রক্তদান কর্মসূচিতে মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ মোল্লা ও মধুখালী সরকারি আইন উদ্দিন কলেজের সাবেক এ.জি.এস মো. রফিকুল ইসলাম স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের মিছিলে হাজার হাজার নেতাকর্মীরা অনুষ্ঠানটি সাফল্যে মন্ডিত করে তোলেন ।