অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি পূর্ব পাড়ায় অগ্নিকান্ডে ১টি রান্না ঘর সহ আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে এবং বিভিন্ন জাতের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে । মঙ্গলবার দিবাগত বেলা উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লা কান্দি পূর্বপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা যায়, মঙ্গলবার দিবাগত বেলা ২.৩০মিনিটের সময় ভেল্লাকান্দি গ্রামে লতিফ মোল্যার ছেলে গরীব হাসানুর মোল্যার স্ত্রী আকলিমা বেগম রান্না ঘরের চুলায় রান্না করার সময় রান্না ঘরে আকস্মিকভাবে আগুন লেগে যায়।

আগুন দেখতে পেয়ে প্রতিবেশী সাবেক ইউ.পি. সদস্য বিপ্লব মোল্যা চিৎকার শুনে স্থানীয়দের ডেকে এনে আগুন নেভানোর কাজে এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রন করে। । আগুনে ১টি রান্না ঘর সহ রান্না ঘরে থাকা আসবাবপত্র ও পাশে থাকা প্রায় ১২হাজার ধানের বিছালী পুড়ে যায়। তাছাড়া বাড়ীর গাছ পালা নিজের ও পাশের নিজাম মোল্যার মেহগনি গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে মধুখালী উপজেলার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করে এবং সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ প্রশাসন পুড়া বাড়ী পরিদর্শন করেন ।