৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

মধুখালী উপজেলার আড়পাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মধুখালী প্রতিনধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামের কাজী সোহান এর স্ত্রী। রবিবার (৫ই মার্চ-২৩) দুপুরের দিকে নানাবাড়ীতে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সবুর খাঁনের মেয়ে সুমাইয়াকে প্রায় ১ বছর আগে বিয়ে করে একই উপজেলার পাশ্ববর্র্তি নহাটা গ্রামের ছেলে কাজী সোহান। নানাবাড়ীর সূত্রে জানা যায় বিয়ের পর গত শুক্রবার (২৪শে ফেব্রæয়ারী-২৩) নানাবাড়ী বিয়ের দাওয়াত খেতে এসে রবিবার দুপুরে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সে।

আরও জানা যায় সে প্রায় ৭মাসের গর্ভবতী। সংবাদ পেয়ে মধুখালী থানার এস.আই. মোঃ আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে বলেন লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ তবে গলায় ফাঁসের দাগ আছে। আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চত করে মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হলো। রিপোর্ট পেলে সব জানা যাবে।