আড়পাড়া ইউনিয়নে ভিডবিøউবি উপকার ভোগীদের কার্ড ও চাল বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভিডব্লিউবি ২০২৩ -২৪ চক্র উপকার ভোগীদের মধ্যে কার্ড ও বিনা মূল্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১লা মাচ-২৩ ) দুপুরে আড়পাড়া ইউনিয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে কার্ডধারী ১৩৬ জন দুস্থ ভিডবিøউবি উপকার ভোগীদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। আড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ মোল্যা’র সভাপতিত্বে চাল ও কার্ড বিতরণ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক পপি আক্তার ও সহকারী আফান হোসেন । এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন, ইউ.পি. সদস্য আলী শেখ সহ বিভিন্ন ওয়ার্ড সদস্যরা, গ্রামপুলিশগন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।