২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামীর আসনে প্রার্থী স্ত্রী হাসনাহেনা ইরানী রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর আসনে স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান প্রার্থী হচ্ছেন। সাদিকুর রহমান সাজ্জাদ এর মৃত্যুর পর থেকেই জল্পনা-কল্পনা চলছে কে হচ্ছেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ডজন খানেক প্রার্থী বিভিন্ন দল থেকে নির্বাচন করবেন । কিন্তু প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরসাইকেল প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হয়েছিলেন বলে ইউনিয়নের প্রতিটি ভোটারের কাছে ভোট প্রার্থনা ও ভোটারের সাথে কুশল বিনিময় করছেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী ইরানী বেগম। অবশেষে নীরবতা ভেঙে প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী মোছাঃ হাসনা হেনা ইরানী রহমান প্রার্থী হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন।

স্বামীর উন্নয়ন কাজ সম্পন্ন করতে আড়পাড়া ইউনিয়ন বাসীর সহযোগিতা চেয়েছেন। এক বিবৃতিতে ইরানী রহমান আরো বলেন, আড়পাড়া ইউনিয়নের গণমানুষের নেতা, এই জনপদের নবনির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ আকস্মিকভাবে আমাদের শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি দিয়েছেন। আমার জীবনের সবচেয়ে বেদনা বিধুর এই সময়টিতে আড়পাড়া ইউনিয়নবাসী আমাকে এবং আমার পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা করেছেন এতে সবার প্রতি আমি কৃতজ্ঞ ও চিরঋণী। বিবৃতিতে ইরানী রহমান বলেন, আড়পাড়া ইউনিয়ন বাসীর আপামর জনতার সুখ-দুখের সাথী ছিলেন আমার স্বামী প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ। তার ইউনিয়নে বিপুল উন্নয়ন কর্মকান্ড শুরু করতে চেয়েছিলেন। কিন্তু না করেই জীবনে হেরে চলে গেলেন পরপারে। প্রয়াত স্বামী সাদিকুর রহমান সাজ্জাদ এর অবর্তমানে তার স্বপ্নের উন্নয়ন কর্মকান্ড যেন রুদ্ধ না হয়, সেটি নিশ্চিত করা সময়ের দাবি আমার উপর ।

তার আকস্মিক মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। ইরানী রহমান বলেন, সাদিকুর রহমান সাজ্জাদ এর জীবদ্দশায় তার জীবনসঙ্গিনী হিসেবে তার সব কর্মকান্ডে অতীতে যেমন পাশে ছিলাম, আগামী দিনেও একইভাবে আড়পাড়া ইউনিয়ন বাসীর পাশে থাকতে আমি আগ্রহী। তাই আপনাদের মতামত , নির্দেশ ও আশীর্বাদ পেলে প্রয়াত চেয়ারম্যান আমার স্বামী সাদিকুর রহমান সাজ্জাদ এর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আমি আগামী দিনে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে চাই। তিনি আগামী দিনের এ পথচলায় আড়পাড়া ইউনিয়ন বাসীর সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন। যাতে তিনি ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়ে সকল মানুষের পাশে থেকে সকলের সেবা করতে পারেন এই প্রত্যাশা নিয়ে ইউনিয়নের মধ্যে ভোটারের নিকট প্রতিদিন সকাল-বিকাল ভোট প্রার্থনা ও কুশল বিনিময় করছেন