২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
আড়পাড়া

আড়পাড়াতে আগুনে পুড়লো অসহায় গরীবের রান্নাঘর

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বালুচরে আগুনে ২টা রান্নাঘর সহ আসবাবপত্র ও গাছপালা এবং ৪টি কবুতর বাচ্ছা পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ই মার্চ ) গরীব অসহায় শেখ আঃ হান্নান এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আঃ হান্নান শেখ জানান তার মেয়ে দুপুর বেলা রান্না করার সময় রান্না চুলায় রেখে জামাই জামির এর খাবার দিতে এলে পিছনে তাকিয়ে দেখে আগুনে ২টি রান্না ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও ফলের গাছ এবং কবুতরের ৪টি বাচ্ছা মূহূর্তের মধ্যে পুড়ে ছাই । এতে প্রায় আমার প্রায় ৩০হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে এবং বাড়ীর লোকের চিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে । সংবাদ পেয়ে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, সদ্য প্রয়াত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ এর সহধর্মিণী হাসনা হেনা ইরানী রহমান সহ, স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের খবরা খবর নেন এবং তাৎক্ষণিক নগদ অর্থ প্রদান সহ পরবর্তীত্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলেন।