২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
বাগাট

এ যেন মরন ফাঁদ, রাস্তার বেহাল দশা

এ যেন মরন ফাঁদ, রাস্তার বেহাল দশা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের কাশিনাথপুর মধ্যপাড়ার কাচা রাস্তা যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। বাগাট ইউনিয়ন ঘুরে দেখা যায় কাশিনাথপুর গ্রাম একটি অবহেলিত গ্রামের মত বেহাল দশা হয়ে আছে। কারো মাথা ব্যথা নাই। রাস্তা ঘাটের কোন উন্নতি নাই শুধু কাচা রাস্তা আর কাচা রাস্তা। এই গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। স্কুল চালুর সময় ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে যাওয়া চরম সমস্যা পাইকপাড়া পাকার মোড় থেকে কাশিনাথপুর পূর্ব ও পশ্চিম দুই পাশে প্রায় ২ কিঃ মিঃ কাচা রাস্তা বৃস্টির দিনে এই এলাকার মানুষের চলাচল করা ও কৃষিকাজের সময় কাজ করা যেন এক মরন ফাঁদ হয়ে দাড়ায় আছে। কাশিনাথপুর মধ্যপাড়া গ্রামের একজন বসতীর সাথে কথা বলে জানা যায় বৃস্টির দিনে আমাদের পথ চলতে ও কৃষি কাজ করতে চরম সমস্যা হয়ে দাড়ায় এমনকি এই বৃস্টির দিনে কেহ কারোর বাড়ী আত্মীয় স্বজন বেড়াতে আসে না রাস্তার এই বেহাল দশা দেখে। আর ছেলে মেয়ে বিবাহ শাদীর কোন কথায় ওঠে না। বলা চলে এতিম লোকের মত গ্রাম দাড়িয়ে আছে পথঘাটের কোন উন্নতি নাই বেহাল দশা । তাই এই নিরীহ এতিম গ্রামের মানুষের দাবী তাদের এই দুঃখ দুর্দশা ও রাস্তার বেহাল দশা দেখে পাইকপাড়ার রাস্তার মত পাকা রাস্তা করে দেওয়ার জন্য সরকারের স্থানীয় সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট জোর দাবী জানান।