২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
শিক্ষা

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রদান

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রদান

সূত্রঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (https://www.dshe.gov.bd/)

কোভিট ১৯ অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে ০২(দুই) সপ্তাহের (১ম ও ২য় সপ্তাহ) জন্য ২৩টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) প্রেরণ করা হলো।


এ অ্যাসাইনমেন্ট ২০২১ সালের এইচএসসি-এর সকল পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড ১৯ জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।