১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে বাবু

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ঘনিয়ে আসছে । এই লক্ষে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলে জনপ্রিয়তায় শীর্ষে থাকা কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)’র নাম আবারও সর্বাধিক আলোচনায় উঠে এসেছে। জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কে কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে আবারও দেখতে চান ইউনিয়নের আওয়ামীলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ, তৃণমূল নেতাকর্মীদের ও জনগনের আস্থার প্রতীক তিনি। মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) মানব সেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ইউনিয়নে একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিত। তিনি তার এলাকায় দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, জেলে, মুচি, হিন্দু সমপ্রদায়, সাধারণ মানুষ সহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। সব মানুষের কাজ করে থাকেন তিনি। কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যায় না । তিনি জনসেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে আসন্ন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে আবারও তাকে দিলে, দলটি আরও শক্তিশালী রুপে রুপলাভ করবেন বলে তৃনমূল নেতাকর্মীরা মনে করেন। নচেৎ অন্য প্রার্থীর হাতে সভাপতি পদ দিলে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। ।

কামারখালী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের তৃনমূল নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে আওয়ামী লীগ থেকে অন্যান্য পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সবার শীর্ষে বর্তমান সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)। কারন বাবু নিজ উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষদের নানাভাবে সহযোগিতা করেছেন। সাধারণ জনগণের সাথে খুব ভালো সু-সম্পর্ক রয়েছে তার । বাবুর পিতা মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস বিশ্বাস একজন শিক্ষক এবং কামারখালী ইউনিয়ন পরিষদে তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বাবু জানান, ‘আমি কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি । ও সাবেক চেয়ারম্যান। আমার এলাকার মানুষ আমাকে ভালোবেসে আওয়ামী লীগ থেকে আবার সভাপতি প্রার্থী বানাবার আশায় সরকারের নিকট দাবীদার ইনশা আল্লাহ, আমি আশাবাদী সবাই আমাকে যেমন ভালোবেসে সভাপতি প্রার্থী বানাবার জন্য আশাবাদী, তেমনি আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামত থেকে আবার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পাওয়ার সব প্রার্থীর চেয়ে সবার শীর্ষে এবং শতভাগ আশাবাদী।