আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের গনসংযোগ

মধুখালী প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠামন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘদিন ধরে এ আসনের ৩টি উপজেলায় মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করে আসছেন। ইতিমধ্যেই প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক, সভা ও সুধি সমাবেশসহ কয়েকদফায় সহ¯্রাধীক মটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন। এ বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে যতজন আওয়ামীলীগ থেকে সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর এর মধ্যে বুকভরা আশা নিয়ে এবারে নৌকার প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম । এ কারনে তিনি ক্ষমতাসীন দলের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্যের দায়িত্ব পালন করে আসলেও দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার গায়ে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। ফরিদপুর -১ আসনের মানুষ তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নে দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষকেই তিনি আপন করে নিয়েছেন। তিনটি উপজেলায় মসজিদ- মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি। একারনে পরিবর্তনের ডাক দিয়ে তিন উপজেলার হাট বাজার গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী সিরাজুল ইসলাম ভাইকে “এমপি হিসেবে দেখতে চাই”। এ বিষয়ে সিরাজ বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও সাবেক সংসদ সদস্য হিসেবে ফরিদপুর-১ আসনের তিন উপজেলা বাসীর কষ্ট আমাকে তাড়া করে।
এজন্য আমি জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। আমি আশাবাদী আমাকে মনোনয়ন এবার দেয়া হলে রেকর্ড ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। তাতে আসনটি ধরে রাখা সম্ভব হবে। এই লক্ষে তিনি মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ও বাগাট ইউনিয়নের মানুষের মাঝে নৌকার ভোট চেয়ে গনসংযোগ করেছেন। জন-দরদী ও দানশীল নেতার আসার কথা শুনে দলমত নির্বি শেষে জনতার ঢল নেমে আসে এবং সবাই বলেন আমরা ফরিদপুর-১ আসনে আলহাজ¦ কাজী সিরাজুল ইসলাম এর মত নেতা সংসদ সদস্য হিসেবে দেখতে চাই । এ সময় সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য ও ফরিদপুর জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আকরামুল করিম, মধুখালী পৌরসভার কমিশনার কামরুজ্জামান বাবু, মধুখালী উপজেলা যুবলীগের জিল্লুর রহমান, মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের পারভেজ মোল্যা সহ আরো অনেক নেতাকর্মী প্রমুখ।