৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এবারে বাজেটে ১,৩৯,৮৩,৯৫৬/- টাকা আয় ১,৩৪,৯৬,৬৫৬/- টাকা ব্যয় এবং ৪,৮৭,৩০০/- টাকা স্থিতি দেখানো হয়েছে। সোমবার ২৯শে মে-২০২৩ইং তারিখে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষনা করেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান । এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা । আরও উপস্থিত থেকে বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইনামূল হক মাহাবুব, ইউ,পি, সদস্য আসাদুজ্জামান, সাবেক ইউ.পি. সদস্য আক্কাচ আলী মৃধা, কাদের খাঁন , বীমেুক্তিযোদ্ধা রমেন দত্ত, রুহল মোল্যা, শশাংক শেখর সাহা, মাহফুজুর রহমান জাফর, আসমত আলী মোড়ল, সাবেক ইউ.পি. সদস্য আকতার হোসেন মোল্যা, ইউনুচ আলী মোল্যা, শহিদ শিকদার, সৌরভ বিশ্বাস , আকিদুল ইসলাম, তারিকুল ইসলাম মোল্যা, নজরুল বিশ্বাস ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস সহ আরো অনেকে। বাজেট পেশ করেন ইউনিয়ন সচিব আফিয়া আক্তার । এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউ.পি. সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। পরিশেষে সবার নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন যাতে ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান তার পরিষদের মাধ্যমে সবার আশা ও ইউনিয়নের উন্নতি করতে পারে এই আশা ব্যক্ত করে উন্মুক্ত বাজেট সভা শেষ করেন।