৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্সেনিকমুক্ত টিউবওয়েল চুরির অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ শুক্রবার (১০ মার্চ ) মধুখালী থানায় দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, গত বৃহস্পতিবার (৯ই মার্চ) রাতে ওই বিদ্যালয়ে স্থাপিত টিউবওয়েল চুরি হয়। খবর পেয়ে তিনি শুক্রবার (১০ মার্চ) সকালে গিয়ে দেখতে পান, টিউবওয়েলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে বিষয়টি তিনি তাৎক্ষণিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন ও অন্যান্য শিক্ষকদেরকেও অবহিত করেন।

পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও অবহিত করা হলে তাঁর পরামর্শক্রমে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিয়োগে প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন, এর আগেও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনার দোলনার মালামাল চুরি হয়েছিল। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।